আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ৩:২০
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
ইরানি সূত্রে জানানো হয়, মার্কিন এফ‑১৫ যুদ্ধবিমানটি ইরানি এয়ার ডিফেন্স ইউনিটের আঘাতে ধ্বংস হয়েছে। ইরানের খতম আল-অনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সোমবার দাবি করে, তাদের নিজস্ব নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন