আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অজ্ঞাত পরিচয়ধারী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন