ঈদগাঁওতে খেলতে বের হওয়ার ৬ ঘন্টা পর খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জালালাবাদে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খেলতে বের হওয়ার ৬ ঘন্টা পর মরদেহ মিলে তাদের।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান।
নিহতরা হলেন-জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকার ইউসূফ নবীর কন্যা রিয়া মনি (১০), মনজুর আলমের কন্যা মরিয়ম বেগম (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)।
পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি মো. মছিউর রহমান বলেন, সোমবার দুপুর দেড় টার দিকে তিন বান্ধবী খেলতে বের হন। তারপর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে জানা যায় তাদের মরদেহ খাল ভাসছে। সে খবর পাবার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, পানিতে ডুবেই হয়তো তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তারপরও পুলিশ আরও অধিকতর যাচাই-বাচাই করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন