ঈদগাঁহ থানার বিশেষ অভিযান: ১১ জুয়াড়ি আটক
Oplus_16908288
ঈদগাঁহ থানার বিশেষ অভিযানে ইসলামপুর ইনিয়নের পূর্ব বামনকাটা আব্দুল হকের মুদির দোকানের ভিতর হতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন জুয়াড়ি আটক করেন পুলিশ।
এ বিষয়ে ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান নিশ্চিত করে বলেন,ইসলামপুর ইউনিয়ন পূর্ব বামনকাটা এলাকা থেকে আব্দুল হকের মুদির দোকান এর ভিতর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়।
তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন স্যারের দিকনির্দেশনায় ঈদগাঁহ উপজেলায় মাদককারবারী,সন্ত্রাসী,ডাকাতসহ কোন অপরাধী ছাড় পাবেনা।
আটককৃতরা হলেন, ভিলেজারপাড়া এলাকার নজির আহমদের ছেলে নুরুল আজিম,মনির আহমদের ছেলে নুরুল আবছার,নুরুল আজিমের ছেলে রবিউল(২৩), মৃত জামালের ছেলে মনির (৩০),মোক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), নুরুল বশরের ছেলে মোঃ রাসেল (২০), রমজান আলীর ছেলে মোঃ রফিক(২১), মৃত হাফিজুর রহামন এর ছেলে আব্দুল হাকিম(৪০), সর্বসাং- পূর্ব বামন কাটা, মৃত শামশুল আলমের ছেলে মোঃ জাবেদ (২৮), সাং- আউলিয়াবাদ, মোঃ মোক্তারের ছেলে মোঃ শাফি(৩৬), সাং- হাজি পাড়া, মৃত মোঃ আলীর ছেলে আবুল হোসেন (৫০)। তাদের জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন