উখিয়ায় গ্যাস সিলিন্ডারে ৫০ হাজার ইয়াবা পাচারের সময় ৩ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১:৫০
উখিয়ায় গ্যাস সিলিন্ডারে ৫০ হাজার ইয়াবা পাচারের সময় ৩ মাদক কারবারি গ্রেফতার

উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচারকালে ৫০,০০০ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক পাচারকারী গ্রেফতার। একটি প্রাইভেট কার জব্দ।

অদ্য ২৮ জুলাই ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় উখিয়া থানাধীন ০৪নং রাজাপালং ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় উখিয়া থানা পুলিশের অভিযানে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার সহ ০৩ জন মাদক পাচারকারী’কে গ্রেফতার করে।

উল্লেখ্য, জব্দকৃত গাড়িটি তেল দ্বারা পরিচালিত হয়; কিন্তু মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে গাড়ীর পিছনের সিটে একটি অতিরিক্ত গ্যাসের সিলিন্ডার কেটে সু-কৌশলে মাদক লুকিয়ে রাখে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৫৬, তারিখ-২৮/০৭/২০২৫খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীঃ-
০১। মামুনুর রশিদ (২৪), পিতা- রফিক উদ্দিন, মাতা- সফুরা খাতুন, সাং- রহমতের বিল, থাইংখালী, ০৩নং ওয়ার্ড,
০৫নং পালংখালী ইউপি, বর্তমানে- কুতুপালং পশ্চিম পাড়া, ০৯নং ওয়ার্ড, ০৪নং রাজাপালং ইউপি, থানা- উখিয়া,
জেলা- কক্সবাজার।
০২। নুরুল ইসলাম (২৬), পিতা- নুরুল আবছার, মাতা- মৃত লায়লা বেগম, সাং-পশ্চিম চৌধুরী পাড়া, সদর সাবমেরিন
ক্যাবল, বিজিবি ক্যাম্প, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

০৩। মোঃ কবির (২৩), পিতা- নুরুল আবছার, মাতা- মৃত লায়লা বেগম, সাং-পশ্চিম চৌধুরী পাড়া, সদর সাবমেরিন
ক্যাবল, বিজিবি ক্যাম্প, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

আইনগত গৃহীত ব্যবস্থাঃ
উখিয়া থানার মামলা নং-৫৬, তারিখ-২৮/০৭/২০২৫খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১;

উদ্ধারকৃত আলামত:
৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট
০১টি ওয়াইন রেড কালারের প্রাইভেট কার।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।