এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ
ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ১০:৩১
নকলায় এনসিপি কমিটি থেকে ১৫ নেতার পদত্যাগ
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একসঙ্গে ১৫ নেতা পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা কলেজ রোডের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
পদত্যাগীরা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত কমিটিতে “অযোগ্য ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য” ব্যক্তিকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এ কারণেই তাঁরা কমিটি প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এ বিষয়ে জেলা এনসিপির সমন্বয়কারী আলমগীর কবির জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১০ আগস্ট অনুমোদিত এই কমিটিতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে মোট ৩২ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন