ওমান সাগর ও ভারত মহাসাগরে রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২
ওমান সাগর ও ভারত মহাসাগরে রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসময় যুদ্ধজাহাজ পৌঁছানোর পর রুশ কর্মকর্তাদের স্বাগত জানানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওমান সাগর ও ভারত মহাসাগরে বৃহস্পতিবার নৌ মহড়া চালাবে রাশিয়া ও ইরান।

এছাড়াও স্থানীয় সময়  ০৩:৩০ থেকে ১৩:৩০ পর্যন্ত দেশের দক্ষিণের কিছু অংশে পরিকল্পিত রকেট উৎক্ষেপণের বিষয়ে বিমানবাহিনীর সদস্যদের একটি নোটিশও জারি করেছে।

এর আগে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই হরমুজ প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।