ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ৭:৪৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

কলকাতায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কলকাতার উইকেট সময়ের সঙ্গে সঙ্গে ভালো হয়। সেই বিবেচনাতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপও টসে জিতলে ফিল্ডিং নিতেন বলেই জানিয়েছেন।

কে যাবে সেমিফাইনালে

‘কোয়ার্টার ফাইনাল’ নামে কিছু নেই টি-টুয়েন্টি বিশ্বকাপে। তবে কলকাতায় আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার পাশে এই শব্দ যুগল ব্যবহার করতেই হচ্ছে। সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি যে নকআউট হয়ে গেছে!

ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আর হারলে বিশ্বকাপের বাকি অংশটা দেখতে হবে দর্শক হিসেবে। আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।