কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হাসনাত আব্দুল্লাহ
ডেস্ক নিউজ
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত ১১৬টি কেন্দ্রের ঘোষিত ফল অনু্যায়ী বেসরকারি ফলাফলে বড় জয় পেয়েছেন তিনি।
দেবিদ্বার উপজেলার এই আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন ভোটারের এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উল্লেখ্য, এই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দিয়েছিল। তবে বিকেলে তিনি ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন