গোল্ডেন ভিসা চালু করছে ওমান
ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ কর্মসূচির পাশাপাশি চালু হবে ‘আল মাজিদা কম্পানিজ’ নামের একটি উদ্যোগ—যা উচ্চক্ষমতাসম্পন্ন ওমানি কম্পানিগুলোকে সহায়তা করবে। এ ছাড়া ‘ওমান বিজনেস’ প্ল্যাটফরমের মাধ্যমে ইলেকট্রনিক ভাবে বাণিজ্য নিবন্ধন হস্তান্তরের নতুন সেবাও চালু করবে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দৌহানি বলেন, গোল্ডেন ভিসা কর্মসূচি ও সংশ্লিষ্ট সংস্কারগুলো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতি ও প্রবৃদ্ধির সুযোগ দেবে, পাশাপাশি ওমানি ব্যবসায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করবে।
তিনি ইলেকট্রনিক বাণিজ্য নিবন্ধন হস্তান্তরকে সম্পূর্ণ ডিজিটাল বাণিজ্য পরিবেশের দিকে একটি ধাপ হিসেবে উল্লেখ করেছেন, যা ব্যবসার সময় ও খরচ কমাবে এবং স্বচ্ছতা বাড়াবে।
ওমানের গোল্ডেন ভিসা স্কিম সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর অনুরূপ, যা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে।
স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র


আপনার মতামত লিখুন