চকরিয়ায় ডাক্তার দেখাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ৯:১৪
পরিবার সূত্রে জানা যায়, ডাক্তার দেখানোর জন্য ওই নারী বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী সৈকত এক্সপ্রেসের ইঞ্জিন বগির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি পশ্চিম পালাকাটা গ্রামের গোলাম কাদেরের স্ত্রী।
গত এক মাসে রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়াসহ একাধিক দুর্ঘটনায় চারজন নারী-পুরুষ নিহত হয়েছেন। তন্মধ্যে গতকাল সোমবার ভোরে উত্তর হারবাং নতুন বাজার পাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।


আপনার মতামত লিখুন