চকরিয়ায় বন্য হাতির হামলায় মহিলা নিহত

মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ৩:২৪
চকরিয়ায় বন্য হাতির হামলায় মহিলা নিহত

Oplus_16777216

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির হামলায়  ইসমত আরা (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর  ছাইরাখালী এলাকাতে  এ ঘটনা ঘটে।

আহত মহিলাকে  উদ্ধার করে সরকারি হাসপাতালে নেয়া হলে  কর্তব্যরত ডাক্তারেরা মৃত্য ঘোষণা করেন৷

নিহত মহিলা ইসমত আরা বেগম  ফাঁসিয়াখালী ইউনিয়নের জলদাস পাডার বিসিন্দা  মো: আলমগীরের স্ত্রী বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: কুতুব উদ্দিন।

এদিকে, বন্যহাতির আক্রমণে গৃহবধূ নিহত হওয়ার সংবাদ পেয়ে দ্রুত চকরিয়া উপজেলার সরকারি হাসপাতালে দেখতে যান উপজেলা বিএনপির আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দরা।