চকরিয়ায় ৩৫ হাজার টাকায় সদ্যজাত সন্তানকে বিক্রি করলো বাবা

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪
চকরিয়ায় ৩৫ হাজার টাকায় সদ্যজাত সন্তানকে বিক্রি করলো বাবা

চকরিয়ায় ৩৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, মায়ের কাছে ফিরল ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ দিন বয়সী এক নবজাতককে তার নিজ পিতা ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেন ধলঘাটার শাহাজান নামে এক যুবকের কাছে।

স্থানীয় সূত্র জানায়, গর্ভে ৬ মাস বয়স থাকতেই নবজাতক বিক্রির চুক্তি করেন শিশুটির বাবা। সেই অনুযায়ী ৯ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রসবকালে নবজাতকের মা জমজ দুই পুত্রসন্তান জন্ম দেন। পরবর্তীতে চুক্তি মোতাবেক একটি সন্তানকে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক চৌকিদার আবদু রশিদের ছেলে শাহাজানের হাতে তুলে দেন পিতা। এ সময় মসজিদে সাক্ষীদের উপস্থিতিতে শপথ করে এ লেনদেন সম্পন্ন হয়।

তবে এ বিষয়ে কিছুই জানতেন না নবজাতকের মা। পরে ঘটনাটি জানাজানি হলে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে পুনরায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে আনা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, চেয়ারম্যানের সহায়তায় নবজাতককে দ্রুত তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে