চকরিয়া থানার সামনে এসে জয় বাংলা স্লোগান পেছনে ছুটলো ওসি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২০
চকরিয়া থানার সামনে এসে জয় বাংলা স্লোগান পেছনে ছুটলো ওসি

কক্সবাজারের চকরিয়া থানার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে একদল তরুণ। এসময় থানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক তাদের পেছন থেকে ধাওয়া দিয়ে দুই কিশোরসহ ৬ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এরপর স্থানীয়রা তাদের নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে থানার ওসি মো. মনির হোসেন খবর পেয়ে নিজেই কিশোরদের পেছনে ধাওয়া দেন। এতে অটোরিকশা এবং দুই কিশোরসহ মোট ৬ জনকে আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করছি। পরিচয় যাচাই-বাছাইয়ের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।