জুয়ার আসরের প্রতিবাদ করায় ছাত্র প্রতিনিধিদের উপর হামলা-আহত ২

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৮
জুয়ার আসরের প্রতিবাদ করায় ছাত্র প্রতিনিধিদের উপর হামলা-আহত ২

Oplus_16908288

কক্সবাজারে কলাতলীর হামলার শিকার হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮ টার কলাতলী মোহাম্মদিয়া গেস্ট হাউসের সামনে কলাতলী লাইট হাউস এলাকার চাঁদাবাজ ও জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে আন্দোলন কর্মী খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চলাকালীন আহতদের চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত খালিদ এবং সাঈদ স্বাধীন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাঈদ স্বাধীন বলেন, লিংক রোডের দক্ষিণপাশে ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে মাস খানেক আগে মেলার আয়োজন হয়েছিল , সেখানে জামাল ও ফয়সাল সিন্ডিকেটের নেতৃত্বে জুয়ার আসর বসতো। স্থানীয় মানুষের জুয়া বন্ধের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারের আন্দোলন কর্মীরা প্রশাসনের সহযোগিতায় জুয়ার আসর বন্ধ করার উদ্যোগ নেন এবং জুয়ার আসর বন্ধ করতে বাধ্য হয়। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলক খালিদ ও সাঈদের উপর হামলা করেন জুয়াড়ি জামাল এবং ফয়সাল।

উল্লেখ্য খালিদ এবং সাঈদ জুলাই আন্দোলনে কক্সবাজারে প্রথম সারিতে নেতৃত্ব দেন এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় আহত। বর্তমানে এনসিপির জেলা টীমের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসাধীন আহত খালিদ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার ও জাতীয় নাগরিক পার্টি কক্সবাজারের প্রতিনিধিরা আহতদের পাশে কক্সবাজার সদর হাসপাতালে অবস্থান করছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।