টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার
টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার….
কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অপহরণ চক্রের হাত থেকে পালিয়ে আসা ভিকটিমদেরকে নিয়ে অভিযান পরিচালনা করে অপহরনকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব- ১৫।
তারা হলেন- সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প-০৪ এর কাছিমের ছেলে মোঃ হামিম(২১) ও বালুখালি রোহিঙ্গা রেজিষ্টার্ড ক্যাম্প-১৯ এর আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।
শনিবার (১১ অক্টোবর) এক সংবাদে কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১০ অক্টোবর (শুক্রবার) সকালে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে আসা তিনজন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার র্যাব- ১৫, সিপিসি-১, টেকনাফ এর একটি চৌকস আভিযানিক দল চিরুনী অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, অভিযান পরিচালনাকালীন সময়ে আসামিদের সহযোগী অপর ৪ আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ভিকটিম মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন