টেকনাফে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সীমান্তবর্তী এলাকায় একটি চিংড়ি ঘেরের পাশে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটি উদ্ধারের খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ সংলগ্ন চিংড়ি ঘের থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে সেটি তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা আবছার কবিরের বাড়ির পাশে রাখা হয়।
পুলিশ জানায়, লম্বাবিল তেচ্ছিব্রিজ সীমান্তবর্তী এলাকার চিংড়ি ঘেরে নবী হোসেন নামে এক ব্যক্তি বস্তুটি প্রথমে পাওয়ার ব্যাংক ভেবেছিলেন। পরে দেখেন, এতে ক্যাবল সংযুক্ত রয়েছে। এরপর তিনি বস্তুটি চিংড়ি ঘের থেকে নিয়ে আবছার কবিরের বাড়ির পাশে রাখেন। বিষয়টি জানতে পেরে আবছার কবির পুলিশকে জানায়। পরে পুলিশ গিয় বস্তুটি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন