ট্রাক-সিএনজি সংঘর্ষে রামুতে সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৬
ট্রাক-সিএনজি সংঘর্ষে রামুতে সিএনজি চালক নিহত

Oplus_16908288

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায়  জাহেদুল ইসলাম (২৯) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

নিহত জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় মনছুরের ছেলে।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এইচ ডি মডেল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান, কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালককে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।