দেশে প্রথম ফাইভ জি সেবা চালু করলো রবি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯
দেশে প্রথম ফাইভ জি সেবা চালু করলো রবি

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে ৫জি চালু করতে যাচ্ছে।

আজ সোমবার থেকে তাদের এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো মোবাইল অপারেটরের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে ৫জি চালু হলো।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢাকায় প্রাথমিকভাবে শাহবাগ, ফকিরাপুল ও রবির অফিস প্রাঙ্গণে ৫জি চালু হবে।

যেসব ব্যবহারকারীর ৫জি-সমর্থিত মোবাইল ফোন আছে, তারা আজ বিকেল থেকে এসব স্থানে ৫জি সেবা ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালের ২৫ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে রবির সঙ্গে হুয়াওয়ের সহযোগিতায় দেশে প্রথম ৫জি প্রদর্শনী হয়।

২০১৮ সালের ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি সেবা চালু করে।

২০২২ সালে গ্রামীণফোন ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিক ও পরে আটটি বিভাগীয় শহরেই পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালু করে।

প্রাথমিক এসব উদ্যোগ নেওয়া হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি চালু করতে দেরি হয়েছে।

ভারত ২০২২ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু করে।

এরিকসন মোবিলিটি রিপোর্ট ২০২৫-এর প্রথম প্রান্তিক অনুযায়ী, বৈশ্বিকভাবে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৫জি গ্রাহকের সংখ্যা ২৪০ কোটির বেশি এবং এ বছরের শেষ নাগাদ তা প্রায় ২৯০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন…

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত