দ্যা ডেইলি এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন শাহজাহান চৌধুরী শাহীন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১
জাতীয় ইংরেজী দৈনিক দ্যা ডেইলি ডেইলি এক্সপেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন।
২১ ডিসেম্বর দ্যা ডেইলি এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসাইন তাঁর হাতে নিয়োগপত্র ও পত্রিকার আইডি কার্ড হস্তান্তর করেন।
শাহজাহান চৌধুরী শাহীনের রয়েছে সাংবাদিকতার একটি বর্ণাঢ্য ক্যারিয়ার। দীর্ঘ ২৪ বছর যাবত সাংবাদিকতা করে আলো ছড়িয়েছেন এ পর্যটন শহরে। স্থানীয়, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করে সফলতার স্বাক্ষর রেখেছেন।
শাহজাহান চৌধুরী শাহীন দ্যা ডেইলি ডেইলি এক্সপেস ছাড়া বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। কর্মরত আছেন বহুল প্রচারিত জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশের কক্সবাজার ব্যুরো চীফ হিসেবে। সার্বিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন