পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০
পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদফতরে পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।


আপনার মতামত লিখুন