পাচারের জন্য রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪
পাচারের জন্য রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ
নোয়াখালী থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৪২৫টি কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। এর মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (১২ নভেম্বর)  দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। বিষয়টি বন বিভাগ জানার পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী।

 পাশাপাশি অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান এ বন কর্মকর্তা।বিশেষজ্ঞদের মতে, কচ্ছপ জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কচ্ছপের সংখ্যা কমে গেলে পরিবেশের ওপর তার মারাত্মক প্রভাব পড়বে।