পানিতে ডুবে রামুতে দুই শিশুর মৃত্যু
Oplus_16908288
কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল(বুধবার) বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু স্হানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব(৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬) বলে জানা যায়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান,পরিবারের সকলের অগোচরে দুই শিশু খেলার ছলে নদীর পানিতে ডুবে যায়। এসময় তাদের কে দীর্ঘ সময় খুজাখুজির পর লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু আপন চাচাত জেঠাত ভাই বলে পরিবার জানাগেছে ।
এদিকে একইদিনের একই সময়ে নদীর পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
প্রধান উপদেষ্টা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন। আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।


আপনার মতামত লিখুন