পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ৯:১৮
পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।
শনিবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনও রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে।
আরো পড়ুন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের খসড়া সম্পন্ন হয়েছে, রোববার থেকে শুনানি শুরু হবে।
তিনি বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে, তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের পুরোনো পদায়নের পরিকল্পনা নেই।
ভোটকেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা হলে পুরো ভোট বাতিল হবে। আগের নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের রাখা হবে না। তিনি আরও জানান, সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন।
আওয়ামী লীগ বিচারাধীন থাকায় আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না।