পৃথিবীর সবচেয়ে দামি নারকেল সেশেলসে, একটির দাম ৬০ হাজার!

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ১১:৫১
পৃথিবীর সবচেয়ে দামি নারকেল সেশেলসে, একটির দাম ৬০ হাজার!
পৃথিবীর সবচেয়ে দামি নারকেল হলো সেশেলসের নারকেল। একেকটির দাম প্রায় ৬০ হাজার টাকা। এগুলো বিখ্যাত হওয়ার কারণ হলো—আকৃতিতে এগুলো দেখতে অনেকটা মানুষের পাছার মতো।

সম্প্রতি ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেশেলসে ভ্রমণের অভিজ্ঞতা জানাতে ‘নাদির অন দ্য গো বাংলা’ পেজে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

নাদির বলেন, ‘পৃথিবীর সবচেয়ে দামি নারকেল হলো সেশেলসের নারকেল। আজ আমরা যে নারকেলটা দেখলাম, তার দাম ৭,৫০০ সেশেলস রুপি বা প্রায় ৬০ হাজার বাংলাদেশি টাকা। এগুলো খুবই বিখ্যাত কারণ অনেকেই বলে—এগুলো দেখতে মানুষের পাছার মতো।’

তিনি আরো বলেন, ‘সেশেলস সম্পর্কে আরেকটা মজার ব্যাপার হলো—অদ্ভুত আকারের এই নারকেল তাদের জাতীয় ফল।

এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার বা বের হওয়ার সিলও ওই নারকেলের আকারে হয়।’
আরও পড়ুন…
পৃথিবীর ইতিহাসে হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি; অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান