প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Oplus_16908288
সম্প্রতি “দেশ রূপান্তর” পত্রিকায় “সচিবের নামে কোটি টাকা হাতিয়ে নিলেন আদালতের স্টেনোগ্রাফার সেলিম” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
এই সংবাদের মাধ্যমে আমাকে সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই- আমি কখনো কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করিনি, কিংবা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার ফলাফল প্রভাবিত করার কোনো সুযোগ বা অবস্থান আমার নেই। কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনাল -৩ এর আমি একজন সরকারি কর্মরত স্টাফ৷ আমি বার কাউন্সিলের কোন সদস্য বা কর্তৃপক্ষ নই৷
সংবাদে কথোপকথনের যেসব অডিও বা তথ্যের কথা বলা হয়েছে, তার কোনো প্রমাণ কারও কাছে নেই। বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সহজেই ভুয়া ভয়েস ও রেকর্ড তৈরি করা সম্ভব যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হয়েছে বলে আমি মনে করি।
সংবাদ প্রকাশের আগে “দেশ রূপান্তর” পত্রিকার পক্ষ থেকে আমার বক্তব্য নেওয়ার ন্যূনতম সাংবাদিকতা-সংগত প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। ফলে এই প্রতিবেদনটি একতরফা ও বিভ্রান্তিকর।
আমি দৃঢ়ভাবে জানাচ্ছি, উক্ত সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণ অসত্য। এর মাধ্যমে আমার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। আমি এ ধরনের মিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করছি এবং সংবাদ কর্তৃপক্ষকে সংবাদটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে আমার এই প্রতিবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
মো. সেলিম
স্টেনোগ্রাফার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কক্সবাজার
তারিখ: ২৫ অক্টোবর ২০২৫


আপনার মতামত লিখুন