ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ, আছে তিন প্রাণী

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৮
ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ, আছে তিন প্রাণী

আগামী বছর যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের মাসকট। আয়োজক তিন দেশকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্র- ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল।’

‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। তিন মাসকটের মাঝে এটির ভূমিকা গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে। আরেক মাসকট ‘ক্লাচ দ্য ঈগল’ যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঝমাঠে খেলে দলের সমন্বয় তৈরি করে।