বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে ছাড়সহ নানা আয়োজন ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
“পর্যটন ও টেকসই রূপান্তর” প্রতিপাদ্যে আগামী ২৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে থাকবে বিশেষ ছাড়সহ নানান আয়োজন।
বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের অংশগ্রহণ ছিল। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
সভায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান, পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ, হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দিবসটিতে সকাল ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হবে। এছাড়া সৈকত পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটকদের ফুলেল শুভেচ্ছা, এবং পর্যটন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ছাড় দেওয়ার মতো কর্মসূচি পালিত হবে।


আপনার মতামত লিখুন