ভোটারদের টাকা দেওয়া হচ্ছে: বিএনপির অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪
ভোটারদের টাকা দেওয়া হচ্ছে: বিএনপির অভিযোগ

ভোটারদের নগদ টাকা দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে বিএনপি। এসব অনিয়ম বন্ধে কমিশনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান।

এ ছাড়া নারীদের জন্য বিপুল পরিমাণে বিশেষ পোশাক বানানো হচ্ছে বলে আবারও অভিযোগ দিয়েছে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে পৌঁছালে ভালো হতো বলে মনে করে বিএনপি। এগুলো শুধু প্রিসাইডিং কর্মকর্তা নন, পোলিং এজেন্টদের সামনে নিয়ে দেখানোর দাবিও জানান তিনি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরও বলেন, কেউ ভোট বাধাগ্রস্ত করলে তা রুখে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে আছে বলেও মন্তব্য করেন তিনি।