মালয়েশিয়ার সাত রাজ্যে ১১ হাজারেরও বেশি মানুষ বন্যাক্রান্ত

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ৮:০৮
মালয়েশিয়ার সাত রাজ্যে ১১ হাজারেরও বেশি মানুষ বন্যাক্রান্ত

মালয়েশিয়ার সাতটি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সোমবার (২৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। তবে এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।