যুদ্ধ বিরতির প্রস্তাব ট্রাম্পের রিজেক্ট করেছে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১:৫১
যুদ্ধ বিরতির প্রস্তাব ট্রাম্পের রিজেক্ট করেছে ইরান

আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

চলমান সংঘাত নিরসনে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এমন খবর প্রত্যাখ্যান করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, ‘আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।’

সোমবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) আরবিতে করা এক পোস্টে লারিজানি এ কথা বলেন।

এর আগে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন।

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।’

এই খবর প্রকাশের পরপরই লারিজানি তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিলেন।