রত্নাপালং ইউনিয়ন যুবদলের ৯ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২০
রত্নাপালং ইউনিয়ন যুবদলের ৯ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা শাখার নির্দেশে রত্নাপালং ইউনিয়ন যুবদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে তরুণ ব্যবসায়ী ও যুবনেতা আনোয়ারুল ইসলাম সোহেল কে সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং আনোয়ারুল ইসলাম কে যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আংশিক কমিটি ঘোষণার পর থেকেই নবনির্বাচিত নেতাদের প্রতি দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের সুপারিশে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত রত্নাপালং ইউনিয়ন যুবদল আংশিক কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন –  সভাপতি শাহাদাৎ হোসেন বিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি আহসান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম সোহেল, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ হোছাইন।

দলীয় দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সিনিয়র যুগ্ম–সম্পাদক আনোয়ারুল ইসলাম সোহেল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে এগিয়ে নিতে কাজ করবো। দল ও তৃণমূল কর্মীদের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার।

এদিকে নবঘোষিত এই আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নিকট প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।