ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের
রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা কতটা যৌক্তিক—এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “পৃথিবীর আর কোথাও কি দেখা যায় যে সরকারি বা বেসরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য আলাদা সময় নির্ধারণ করা থাকে? তাহলে কি আপনারা ওষুধ কোম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের চিকিৎসকেরা কি ওষুধ ব্যবসার মধ্যস্বত্বভোগীতে পরিণত হয়েছেন? আপনারা নিজেদের অবস্থান আসলে কোথায় দাঁড় করালেন?”
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায়ই শোনেন, যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রোগের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। তিনি বলেন, ‘এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব। এখানে লোকজন খুব গরিব আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান।’
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব নয়।’


আপনার মতামত লিখুন