লোহাগাড়ায় সিএনজি কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ১১:১৮
লোহাগাড়ায় সিএনজি কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা থেকে আজ শনিবার ভোর ৬টার ভিতরে উপজেলার চুনতি মৌলানা পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আবুলু।

নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত। পরে সেটি বিক্রি করে টাকা সব খেয়ে ফেলে। এরপর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। কয়েকদিন যাবৎ তার মাকে বলে আসছিল একটি সিএনজি কিনে দিতে; না হয় গলায় রসি দিয়ে ফাঁস লাগিয়ে মরে যাবে।

মা বলেছে ছেলের বাবা বিদেশ থেকে আসলে কিনে দিবে কিন্তু ছেলেটি ধৈর্য্য না ধরে গভীর রাতে ঘরের টিনের চালের বিমের সাথে রসি দিয়ে ফাঁস লাগায়। আজ ভোর ৬ টার দিকে…