শপথ পড়াচ্ছেন কে জানালেন মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০
শপথ পড়াচ্ছেন কে জানালেন মন্ত্রিপরিষদ সচিব

রোজার আগেই গঠিত হচ্ছে নির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভা। শনিবার গনমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, মন্ত্রিসভার সদস‍্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ আয়োজনের সব প্রস্তুতি রাখছে মন্ত্রী পরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করছি ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর থেকে আলোচনায় কবে হচ্ছে ক্ষমতা হস্তান্তর। শুক্রবার নির্বাচিতদের গেজেট নোটিফিকেশন পর সংসদ সদস‍্যদের শপথের বিষয়টি সামনে এসেছে।

এদিকে শপথের বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘শপথ খুব দেরি হলে ১৬ কিংবা ১৭ তারিখ হবে। গতকাল থেকেই শপথের বিষয়ে কাজ শুরু হয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘শপথ কে পড়াবেন তা দ্রুতই জানিয়ে দেয়া হবে। বঙ্গভবনের সকল কিছু আসিফ নজরুল দেখছেন।’

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শিগ্‌গিরই নতুন সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। আগামী বুধবারের মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রিসভা।