শহরের কবিতা চত্বরে নবজাতকের মর’দেহ উদ্ধার করেছে পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ৬:৪২
শহরের কবিতা চত্বরে নবজাতকের মর’দেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারে কবিতা চত্বরে ঝাউবাগান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজার শহরের কবিতা চত্বরে ঝাউবাগান এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মানুষ ঝাউবাগানের ভেতরে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে বিষয়টি দ্রুত কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।