সব বিশ্ববিদ্যালয় বন্ধ আজ থেকে

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ১২:৪৪
সব বিশ্ববিদ্যালয় বন্ধ আজ থেকে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের ছুটি এগিয়ে নিয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জনায়।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।