সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ১:২৪
এতে বলা হয়, ওড়িশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।
এরফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
.
আরও পড়ুন….
কক্সবাজারসহ নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে: আবহাওয়া অধিদপ্তর



আপনার মতামত লিখুন