সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি ১৪ শান্তিরক্ষীর পরিচয় জানা গেলো

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪
সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি ১৪ শান্তিরক্ষীর পরিচয় জানা গেলো

সুদানের আবেইতে ইউএন ঘাটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।