স্বামী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমের কবরের পাশেই শায়িত হলেন তাঁর সহধর্মিণী
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রহিম কন্ট্রাক্টরের সহধর্মিণী এবং দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনের মা রেহানা বেগমের মরদেহ রামুর ধেছুয়া পালং গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন হয়েছ।
এর আগে, ধেছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, ধেছুয়া পালং জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের।
জানাজার পূর্বে উপস্থিত সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় সন্তান সিনিয়র সাংবাদিক সাইফুর রহিম শাহীন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সিনিয়র সাংবাদিক জি এ এম আশেক উল্লাহ, ২৭ বিসিএস এর চিকিৎসক ডাক্তার আব্দুচ সালাম, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল গণি সওদাগর, মরহুমার জামাতা হলদিয়ার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ, মেম্বার আবদুল্লাহ বিদ্যুৎ, সাবেক মেম্বার এস এম জসিম, সিনিয়র সাংবাদিক আমানুল হক বাবুল, ছৈয়দ আলম, শামসুল হক শ্রাবণ, জাহেদ হোসেন, আবু সায়েম, ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মরহুমার মেঝ সন্তান মানবাধিকার নেতা আরিফুর রহিম, মোহাম্মদুল হক কোম্পানি প্রমুখ।
উল্লেখ্য, ১৭ মার্চ বেলা সাড়ে ৩ টায় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মুক্তিযোদ্ধার স্ত্রী।


আপনার মতামত লিখুন