স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই, অ্যানথ্রাক্সে বাড়ছে সংক্রমণ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১০:৫২
স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই, অ্যানথ্রাক্সে বাড়ছে সংক্রমণ
রংপুর ও আশপাশের জেলাগুলোতে আবারও অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইন অনুযায়ী মাংসের ব্যবসার আগে সিভিল সার্জন থেকে স্বাস্থ্য পরীক্ষা সনদ ও প্রাণিসম্পদ দপ্তর থেকে লাইসেন্স পাওয়া বাধ্য, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীর কাছে এসব নেই। অনেকে আইনটিই জানে না। এ কারণে রোগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।সম্প্রতি পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। রোগটি ছড়িয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ওই এলাকায় প্রতিদিন প্রায় ৩০-৩৫টি স্পটে ৬০-৬৫টি গরু ও ছাগল জবাই হয়।কিন্তু সেখানেও লাইসেন্স ও স্বাস্থ্য পরীক্ষা নেই। মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নে অসুস্থ গরুর মাংস থেকে অ্যানথ্রাক্স সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং সংস্পর্শে দুই জনের শরীরে এই রোগ ধরা পড়ে। মিঠাপুকুর উপজেলায় সাত জনের শরীরে রোগের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে দুই জনের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।