১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

ডেস্ক নিউজ
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ৫:৫৬
১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের নানা ঘটনাই সময়ের ধারায় ইতিহাসে স্থান পায়—যা কিছু ভালো, যা কিছু প্রথম, কিংবা যা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের শেখায়, অনুপ্রেরণা দেয়, আর নতুন দিগন্তের পথ দেখায়।

আজ ১২ নভেম্বর ২০২৫, বুধবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে আজকের দিনটি ইতিহাসে গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং অন্যান্য তথ্য।

ঘটনাবলি

১৭৮১ – ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।

১৮৩৭ – দেশীয় ও ইউরোপীয় ভূস্বামীদের স্বার্থরক্ষায় ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯১৮ – অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩০ – ভারতে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৪৭ – ভারতের স্বাধীনতার পর মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো আকাশবাণী দিল্লি কেন্দ্রে ভাষণ দেন।

১৯৫৬ – মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।

১৯৫৬ – ইসরায়েলি সেনারা গাজার রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।

১৯৭০ – বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান ১০ থেকে ১৫ লাখ মানুষ।

১৯৭১ – চীনের সঙ্গে রুয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৮২ – ইউরি আন্দ্রোপভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হন।

১৯৮৩ – বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৯৯০ – জাপানের সম্রাট আকাহিতো সিংহাসনে অভিষিক্ত হন।

১৯৯৬ – বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে মানবতাবিরোধী কালাকানুনের অবসান ঘটে।

১৯৯৬ – ভারতের হরিয়ানায় আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ জন নিহত হন।

২০১১ – ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি পদত্যাগ করেন।

জন্মবার্ষিকী

১৮৪০ – ওগুস্ত রদ্যাঁ, আধুনিক ফরাসি ভাস্কর।

১৮৬৬ – সান ইয়াত-সেন, চীনের বিপ্লবী নেতা।

১৮৯৬ – সালিম আলী, ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী।

১৯২৭ – দ্বিজেন মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৩৩ – জালাল তালেবানি, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৩৪ – দিলীপ মহলানবিশ, ওআরএস উদ্ভাবক বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ।

১৯৩৮ – বেলাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪০ – আমজাদ খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৮ – হাসান রুহানি, ইরানের ৭ম রাষ্ট্রপতি।

১৯৬১ – নাদিয়া কোমেনিচি, রোমানীয় কিংবদন্তি জিমন্যাস্ট।

১৯৮০ – রায়ান গসলিং, কানাডিয়ান অভিনেতা ও প্রযোজক।

মৃত্যুবার্ষিকী

১৯৪৬ – মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিক।

১৯৬৯ – অজিতকুমার গুহ, শিক্ষাবিদ ও লেখক।

১৯৮১ – উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা।

২০১৮ – স্ট্যান লি, মার্কিন কমিক বই লেখক, সম্পাদক ও প্রকাশক।

২০২৪ – মনোজ মিত্র, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেতা ও নাট্যকার।

বিশ্বজুড়ে আজ

  • বিশ্ব নিউমোনিয়া দিবস
  • বিশ্ব স্থাপত্য দিবস