প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছিল
ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ৯:৫১
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের (বাংলা মাধ্যম) ভবনের ওপর বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ওই ভবনে মূলত প্লে গ্রুপের শিশুদের ক্লাস হতো। বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।


আপনার মতামত লিখুন