অপারেশন ডেভিল হান্ট: পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মিটু আটক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১১:০৪
অপারেশন ডেভিল হান্ট: পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মিটু আটক

অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে কক্সবাজার পৌর আওয়ামী লীগের অধীনে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিটুকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কলাতলী থেকে তাকে আটক করা হয়৷

সোমবার (২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার সেকেন্ড অফিসার ইউসুপ৷

আটককৃত নুরুল ইসলাম মিটু কলাতলী মৃত গোলাম কাদের’র ছেলে৷

পুলিশ জানায় নিয়মিত ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিটুকে আটক করা হয়৷

সদর থানার সেকেন্ড অফিসার ইউসুফ জানান তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷