জুলাই ফটো এক্সিবিশনে ইতিহাসের প্রতিচ্ছবি, পরিবর্তনের প্রেরণা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ১:৩৭
জুলাই ফটো এক্সিবিশনে ইতিহাসের প্রতিচ্ছবি, পরিবর্তনের প্রেরণা

“ইতিহাস ভুলে গেলে জাতি পথ হারায়। নতুন প্রজন্মকে আন্দোলনের গৌরবময় অধ্যায় জানাতে এই ফটো এক্সিবিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু স্মরণ নয়—এই চেতনায় অনুপ্রাণিত হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

শুক্রবার (২৫ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের আর্ট গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা এবং প্রিয় ছাত্র প্রতিনিধি সহযোদ্ধাবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বলেন—
“জুলাই বিপ্লব একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও অধিকারপূর্ণ রাষ্ট্র গঠনের পথে আমাদের প্রেরণা যোগায়। এই চেতনায় উজ্জীবিত হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন “জুলাই গণঅভ্যুত্থানের আগে দেশের মানুষ পরাধীন ছিল। স্বাধীন দেশে ক্ষমতার লোভে মানুষ হত্যা—এটা মেনে নেওয়া যায় না। তাই সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এক্সিবিশনে ‘৭০-এর দশকের আন্দোলন, শহীদদের সংগ্রাম ও গণআন্দোলনের দুর্লভ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা ছবির মাধ্যমে দর্শনার্থীরা ফিরে যান ইতিহাসের গৌরবগাথায়।

এই প্রদর্শনীটি আগামী এক সপ্তাহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।