দুনিয়াতেই বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিগণ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ২:০৩
দুনিয়াতেই বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিগণ
প্রশ্ন

রাসুল (সা.)-এর সাহাবিগণের মধ্যে ‘আশারায়ে মুবাশশারাহ’ বা দুনিয়াতেই জান্নাতের সুখবরপ্রাপ্ত সাহাবি কে কে ছিলেন? আশা করি, আমার প্রশ্নটির উত্তর দেবেন।

-আব্দুল্লাহ বিন মাহবুব, নান্দাইল, ময়মনসিংহ।

উত্তর 

রাসুল (সা.)-এর সাহাবিগণের মধ্যে যাঁরা দুনিয়াতেই জান্নাতের সুখবরপ্রাপ্ত হয়েছিলেন, তাদেরই বলা হয় ‘আশারায়ে মুবাশশারাহ’ বা ‘দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবা’। তাঁরা হলেন-

১. হজরত আবু বকর সিদ্দীক (রা.)
২. হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)
৩. হজরত ওসমান ইবনে আফফান (রা.)
৪. হজরত আলী ইবনে আবি তালিব (রা.)
৫. হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.)
৬. হজরত যুবাইর ইবনুল আওয়াম (রা.)
৭. হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)
৮. হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)
৯. হজরত সাঈদ ইবনে যায়িদ (রা.)
১০. হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রা.)

এই দশজন সাহাবা (রা.)-কে একত্রে ‘আশারায়ে মুবাশশারাহ’ বলার কারণ হচ্ছে- আরবিতে ‘আশার’-এর অর্থ হচ্ছে দশ আর ‘মুবাশশারাহ’-এর অর্থ হচ্ছে সুসংবাদপ্রাপ্ত।

  তাঁরা সবাই রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন।(তিরমিজি, হাদিস : ৩৭৪৭)