মহেশখালী বিএনপি নেতা হত্যা মামলায় ৯ আসামি কারাগারে
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ১১:৪৮
কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি হত্যা মামলার ৯ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ আসামিদের কারাগারে পাঠায়।
আসামিরা হলেন, আরিফ, বাবর, নাছির, আনোয়ার পাশা, ওসমান, বেলাল, আমানুল্লাহ, বান্ডো ও বাইট্টে।
শফিউল আলম শফি হত্যাকাণ্ডের পর দায়ের হওয়া মামলার অগ্রগতির অংশ হিসেবে এদিন আসামিরা আদালতে হাজিরা দেন। তবে আদালত জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন