কারাগারের সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ৫:৫১
কারাগারের সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

কুমিল্লা কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। সোমবার ওই হাজতি সন্তান প্রসব করেন।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকেও মা-নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন।

জেল সুপার বলেন, ওই নারীর প্রসব ব্যথা উঠলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জানান, তার অস্ত্রোপচার করতে হবে। তখনই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অস্ত্রোপচারের অনুমতি দেয় জেলা কারাগার কর্তৃপক্ষ। দুপুরে তিনি কন্যা সন্তান প্রসব করেন। তার চিকিৎসাসেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মা-নবজাতক সুস্থ আছেন।