কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ১:৪২
কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মান নিয়ন্ত্রণ আইন অমান্য, বিএসটিআই সনদ হালনাগাদ না করা এবং ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের কারণে এসব জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে কস্তুরা ঘাটের প্রিন্সেস বেকারী : ৭৫ হাজার টাকা

খুরুশকুলের মনু পাড়ার এশিয়া বেকারী : ৬০ হাজার টাকা

আলীর জাহালের দীপ্ত রাইস : ৩ হাজার টাকা

আলীর জাহালের এইচ এইচ এন্ড বিল্ডার্স : ৭৫ হাজার টাকা

বিসিক শিল্প এলাকায় অবস্থিত বনফুল এন্ড কোং ফ্যাক্টরি : ৫০ হাজার টাকা

বাহারছড়ার ফরিদ বিল্ডার্স : ২০ হাজার টাকা

বাহারছড়ার আইয়ার ট্রেডার্স : ২০ হাজার টাকা

সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারী প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই সনদ হালনাগাদ করা ও বিএসটিআই লোগো সংবলিত পণ্য বিক্রির নির্দেশনা দেন। অপরদিকে, রড-সিমেন্ট ও চালের দোকানগুলোতে ব্যবহৃত ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র সংশোধনের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়। একইসাথে সতর্ক করা হয়, ভবিষ্যতে আবারও একই অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেবল অভিযানে জরিমানা হওয়া প্রতিষ্ঠানই নয়, জেলার অন্যান্য রড-সিমেন্ট ও চাল ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়—ভোক্তাদের সাথে প্রতারণা এড়াতে প্রত্যেক ব্যবসায়ীকে সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার নিশ্চিত করতে হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন…

কক্সবাজারে কউকের অভিযানে ভবন ও রেস্তোরাঁয় সাড়ে ৩ লাখ জরিমানা

কক্সবাজারে কউকের অভিযানে ভবন ও রেস্তোরাঁয় সাড়ে ৩ লাখ জরিমানা