সাগরে ভেসে গেল দুই শিক্ষার্থী, উদ্ধার এক জনের লাশ—অপরজন নিখোঁজ
কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী সমুদ্র উপকূলে স্রোতের টানে ভেসে যাওয়া দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অপর শিক্ষার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে মনখালী সৈকতে বেড়াতে গিয়ে নবম শ্রেণির দুই বন্ধু—সায়েম বাবু ও হাবিবুল আবছার সাগরের ঢেউয়ে ভেসে যান। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শনিবার সকালে সায়েমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। কিন্তু হাবিবুলের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
নিহত সায়েম উখিয়ার স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র। অন্যদিকে নিখোঁজ হাবিবুল আবছার একই শ্রেণিতে পড়াশোনা করতেন। হঠাৎ জোয়ারের ঢেউ তাদের টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় এক স্বেচ্ছাসেবক বলেন, “গতকাল সকাল থেকে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। সায়েমের মরদেহ পাওয়া গেলেও হাবিবুলের এখনো কোনো সন্ধান নেই।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারই ভেঙে পড়েছেন শোক-সন্তপ্ত হয়ে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে।
প্রশাসনিক সুত্রে জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে। পরিবার ও স্বজনদের সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন…
ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজের ৩দিন পর রেজুখাল থেকে মেহরাবের মরদেহ উদ্ধার



আপনার মতামত লিখুন